বিমানবন্দরের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান উল্লাহ আমান

 

সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায়
সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায়

২১ অক্টোবর ২০২৫

বিএনপি নেতা আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন, শাহজালাল বিমানবন্দরের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ। ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান তিনি।

বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডকে “ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ” হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রয়াত ডেমোক্রেটিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

আমান বলেন, “ভারতে বসে শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ও জনগণের ক্ষতি করছে। তাই বিমানবন্দরের আগুনের ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার প্রেতাত্মা এখনও সক্রিয় রয়েছে। সরকারের প্রতি আহ্বান, এই ঘটনার পাশাপাশি সাম্প্রতিক সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনুন।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমরা বিশ্বাস করি সেই সময়েই হবে। কিন্তু নির্বাচন ঠেকাতে নতুন ষড়যন্ত্র চলছে। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে এখন দৃঢ়প্রতিজ্ঞ।”

 আরও পড়ুনঃ ঢাকা বিমানবন্দরের ভয়াবহ আগুনে এক বিলিয়ন ডলারের পণ্য ধ্বংস, বিপর্যয়ে পোশাক খাত।

স্মরণসভায় আমান উল্লাহ আমান প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, “তিনি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ছিলেন। রাজনীতিতে তার আদর্শ, সততা ও ত্যাগ আজও অনুকরণীয়।”

সভায় সভাপতিত্ব করেন সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সঞ্চালনা করেন খোকন চন্দ্র দাস। উপস্থিত ছিলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ, খায়রুল কবীর খোকন, এবং ৯০’র ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা, জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২ দলীয় জোটের প্রতিনিধিরা।

সুত্রঃ আমার দেশ 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ