![]() |
| জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP Bangladesh) এর উদ্যোগে গতকাল ঢাকায় সুইডেন দূতাবাসে এক বিশেষ রিসেপশন অনুষ্ঠানে। |
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP Bangladesh) এর উদ্যোগে গতকাল ঢাকায় সুইডেন দূতাবাসে এক বিশেষ রিসেপশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সুইডেন ও নরওয়ের কয়েকজন তরুণ রাজনীতিবিদদের সম্মান জানানো হয়, যারা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় উন্নয়নমূলক কার্যক্রমে আগ্রহী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী ও সামাজিক কর্মী জয়া আহসানকে তৃতীয়বারের মতো ইউএনডিপি বাংলাদেশের শুভেচ্ছা দূত (Goodwill Ambassador) হিসেবে পুনর্নিয়ুক্তির ঘোষণা।
জয়া আহসান ২০২২ সাল থেকে ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবার তার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ মানেই যুদ্ধ ঘোষণার শামিল: ডিএমপি কমিশনার
এই পুনর্নিয়োগের মাধ্যমে তিনি বাংলাদেশের তরুণ সমাজ, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছে ইউএনডিপি।
![]() |
| ফটো ইনস্টাগ্রাম পোস্ট থেকে নেয়া |
অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে জয়া আহসান বলেন—
“জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে কাজ করা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের টেকসই উন্নয়ন, সমতা ও মানবিকতার পথে আমি সবসময় কাজ করতে চাই।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ পরিবর্তনের প্রতীক। তাদের উদ্যম, স্বপ্ন এবং সৃজনশীলতাই আগামী দিনের বাংলাদেশকে আলোকিত করবে।”
ইউএনডিপি বাংলাদেশ, সুইডেন ও নরওয়ে দূতাবাসের কর্মকর্তারা জয়া আহসানকে অভিনন্দন জানিয়ে বলেন—
তার অবদান বাংলাদেশের সংস্কৃতি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি, তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তারা। রিসেপশন শেষে জয়া আহসান উপস্থিত তরুণ রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।



0 মন্তব্যসমূহ