বগুড়ায় এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা
সংগ্রহিত ছবিঃ সারজিস আলম

২০ অক্টোবর ২০২৫ । বগুড়া

এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা, নিরাপত্তা ঘাটতির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহর লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

জয়পুরহাটে একটি সমন্বয় সভা শেষে বিকেল ৩টায় সারজিস আলম বগুড়ায় জেলা পরিষদে আরেকটি সভায় অংশ নিতে আসেন। সভার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। 

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রে জড়িত বাংলাদেশি দম্পতি CID-এর হাতে গ্রেপ্তার।

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে সভায় যোগ দেওয়ার কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে। দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয় জেলা পরিষদ প্রাঙ্গণে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এনসিপির নেতারা অভিযোগ করেন, বারবার অনুরোধ সত্ত্বেও পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন থাকায় দুর্বৃত্তরা হামলার সুযোগ পায়। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এবং অবিস্ফোরিত ককটেলটি নিরাপদে সরিয়ে নিয়েছে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ