![]() |
| Photo: helio45 |
৪ নভেম্বর ২০২৫। প্রযুক্তি ডেস্ক
দেশের স্মার্টফোন বাজারে হেলিও আবারও নিয়ে এসেছে নতুন এক চমক—Helio 45। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি—সব মিলিয়ে এটি এখন বাজেট ক্যাটাগরির অন্যতম আলোচিত স্মার্টফোন।
ডিজাইন ও ডিসপ্লে
Helio 45 এসেছে 6.67 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে সহ, যার ২০:৯ অনুপাতের বড় স্ক্রিন ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তোলে। ডিভাইসটির রিইউজেবল প্লাস্টিক (PMMA) বডি এটিকে হালকা ও টেকসই করেছে। এর ওজন মাত্র ১৯৬.৫ গ্রাম, যা হাতে ধরতে বেশ আরামদায়ক।
ক্যামেরা সেটআপ
- ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনে রয়েছে।
- ৫০ মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা।
- ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।
- ব্যাক ক্যামেরায় আছে AI, নাইট মোড, পোর্ট্রেট মোড, প্রো মোড, HDR, টাইম ল্যাপসসহ নানা ফিচার। সেলফির জন্য ৩২MP ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট পোর্ট্রেট মোডে চমৎকার ছবি তোলে। ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ 1080p রেজোলিউশনে করা যায়।
![]() |
| Photo: helio45 |
পারফরম্যান্স ও ব্যাটারি
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81 চিপসেট এবং অক্টা-কোর 2.0GHz প্রসেসর।
এর সঙ্গে আছে 12GB/16GB RAM (এক্সপ্যান্ডেবল ৬/৮GB পর্যন্ত) ও 128GB ROM, যা 512GB পর্যন্ত microSD কার্ডে বাড়ানো যায়।
৫০০০mAh ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ফোনটিকে দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী করেছে। পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৫৫ মিনিট, আর স্ট্যান্ডবাই টাইম প্রায় ২০০ ঘণ্টা।
নিরাপত্তা ও বিশেষ ফিচার
হেলিও ৪৫-এ রয়েছে
- সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ফেস আনলক
- অ্যাপ লক ও প্রাইভেট স্পেস ফিচার
এছাড়াও আছে Dynamic Island, Game Booster, Hidden Apps, Reverse Charging, Dual Apps, Smart Flash Notificationসহ নানা স্মার্ট ফিচার।
অডিও ও সংযোগ
ফোনটিতে রয়েছে ৩.৫মিমি হেডফোন জ্যাক, লাউডস্পিকার, 4G নেটওয়ার্ক, WiFi, GPS, OTG, এবং USB 2.0 সাপোর্ট।
রঙ ও প্যাকেজিং
Helio 45 বাজারে পাওয়া যাচ্ছে তিনটি স্টাইলিশ রঙে—
Mint Green, Space Black, এবং Classic Navy Blue।
বক্সে পাওয়া যাবে: হ্যান্ডসেট, চার্জার, ইউএসবি কেবল, ইয়ারফোন, ট্রান্সপারেন্ট ব্যাক কভার ও ওয়ারেন্টি কার্ড।


0 মন্তব্যসমূহ