![]() |
| ছবি সংগ্রহীত: মমদানি জোহরান ও বেনিয়ামিন নেতানিয়াহু |
১০ নভেম্বর ২০২৫
নিউইয়র্ক সিটির আইনপ্রণেতা ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিক মমদানি জোহরান এক সাহসী ও বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউইয়র্ক সিটিতে প্রবেশ করেন, তবে তিনি প্রথম লক্ষ্য হিসেবে তাকে গ্রেফতার করার চেষ্টা করবেন
জোহরানের ভাষ্য—
“গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব অপরাধ তদন্তযোগ্য। যদি তিনি নিউইয়র্কে আসেন, আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে জবাবদিহির আওতায় আনতে চাই।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া সফরের আগেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, ট্রাম্পের আগমন ঘিরে উত্তেজনা।
জোহরান উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছে, এবং বিশ্বের যেকোনো জায়গায় মানবাধিকার লঙ্ঘন করলে তা আইনের আওতায় আনা উচিত।
গাজায় সাম্প্রতিক সংঘাতে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদ চলছে।
নিউইয়র্কে বসবাসকারী বহু জনগোষ্ঠী এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে আসছে।জোহরান নিজেও মানবাধিকার ও পররাষ্ট্রনীতিতে স্পষ্ট অবস্থানের জন্য পরিচিত।
এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে আইনপ্রণেতা জোহরানের দাবি— মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনগত অবস্থান নেওয়া কোনো রাজনীতিকের দায়িত্ব।
সূত্র: @world_affairs11

0 মন্তব্যসমূহ