রবিবার পর্যন্ত চলতে পারে ভারি বৃষ্টি।

 

ভারী বৃষ্টিপাতের রাজধানীতে
ভারী বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সক্রিয় মৌসুমি বায়ুর সঙ্গে মিলিয়ে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টি আরও বাড়তে পারে। দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সামগ্রিকভাবে রবিবার পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।


আরো পড়ুন: রংপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত: পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি


নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধস এবং ঢাকা ও চট্টগ্রাম শহরের কিছু এলাকায় জলাবদ্ধতার শঙ্কা রয়েছে।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি বৃদ্ধি পেলে ফেনী জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


গতকাল দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের মধ্যে ৪২টিতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়, ২৪ ঘণ্টায় ১৪৩ মিলিমিটার। যদিও ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম ছিল।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ